সাম্প্রতিক

সঠিক যোগ্যতার ডাক্তারের চিকিৎসা নিচ্ছেন তো ? ... ডাক্তার চিনে নিন পর্ব-১ ( অ্যালোপ্যাথিক চিকিৎসক )



 

আমাদের দেশেতিনটি স্বীকৃতচিকিৎসা ব্যবস্থারয়েছে; অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি ও হার্বাল। আমরা রোগাক্রান্ত অবস্থায় উক্ততিন ধরনেরচিকিৎসার কোনএকটি বাএকাধিক গ্রহনকরে থাকি। তাই এই তিন ধরনেরচিকিৎসা ব্যবস্থারচিকিৎসকদের যোগ্যতা সম্পর্কে আমাদের জানাউচিৎ। চিকিৎসকের যোগ্যতা সম্পর্কে জানার ধারাবাহিক আলোচনার প্রথম পর্ব: আ্যালোপ্যাথিক চিকিৎসক । 

 

অ্যালোপ্যাথি চিকিৎসাব্যবস্থা

মূলত চিকিৎসাবলতে অ্যালোপ্যাথিকেইবোঝানো হয়। এটিই আধুনিক চিকিৎসা ব্যবস্থা। আসুন এবার আমরা এচিকিৎসা ব্যবস্থারচিকিৎসকদের যোগ্যতা সম্পর্কে জেনে নেই।

(১) সনদবিহীন (সার্টিফিকেটহীন) চিকিৎসক ওপল্লী চিকিৎসক: সাধারণত গ্রামও শহরেযারা নিজেরাঔষধ বিক্রয়করেন তারাইএ ধরনেরচিকিৎসক।এ ধরনেরচিকিৎসকের কোন সার্টিফিকেট ( চিকিৎসা শিক্ষারপ্রমানপত্র হিসেবে) নেই কিংবা এল.এম.এফ, আর.এম.পি ইত্যাদিনামে অস্বীকৃতসনদ রয়েছে(বিভিন্ন সংস্থাব্যবসায়ীক ভিত্তিতে এ ধরনের প্রশিক্ষণকোর্স পরিচালনাকরে থাকেএবং তাদেরনিজস্ব সনদপ্রদান করেথাকে)।এ ধরনেরচিকিৎসকদের জ্ঞান সীমিত এবং শুধুমাত্র প্রাথমিকপর্যায়ের অতিসাধারণরোগ চিকিৎসারউপযুক্ত।উল্লেখ্য এধরনের চিকিৎসকেরপরামর্শে এন্টিবায়োটিকএবং অধিকমূল্যমানের ঔষধ সেবন না করাইউত্তম।

 (২) ডিএমএফ: সরকারীও বেসরকারীমেডিকেল এসিস্ট্যান্টট্রেনিং স্কুলহতে তিনবছর/চারবছর মেয়াদীকোর্স সম্পন্নকৃতএবং বাংলাদেশরাস্ট্রীয় চিকিৎসা অনুষদ স্বীকৃত সনদধারীচিকিৎসক।এ ধরনেরচিকিৎসক সরকারীপর্যায়ে উপসহকারীকমিউনিটি মেডিকেলঅফিসার হিসেবেকর্মরত আছেন। এ ধরনের চিকিৎসকগনও প্রাথমিকপর্যায়ের চিকিৎসকতবে সার্টিফিকেটহীনও পল্লীচিকিৎসকদের চেয়ে উন্নত। উল্লেখ্য এ ধরনের চিকিৎসকেরপরামর্শে এন্টিবায়োটিকও অন্যান্যঔষধ সেবনকরা তুলনামূলকনিরাপদ।

 (৩) এম.বি.বি.এস: স্নাতক পর্যায়েরচিকিৎসক।এ ধরনেরচিকিৎসক বিভিন্নমেডিকেল কলেজহতে এইডিগ্রী লাভকরেন।যে কোনধরনের রোগেরচিকিৎসায় এধরনের চিকিৎসকগণইউপযুক্ত।

 এমবিবিএস ডিগ্রীঅর্জন করারপর অনেকেইউচ্চতর প্রশিক্ষণকিংবা ডিগ্রীলাভ করেথাকেন।যেমন-

 স্নাতকোত্তর সাধারণপ্রশিক্ষণ: সার্টিফিকেট পর্যায়ের স্নাতকোত্তর প্রশিক্ষণ, তবে কিছুকিছু ক্ষেত্রেস্বীকৃত নয়। বিভিন্ন ক্ষেত্রে এই প্রশিক্ষণহতে পারেযেমন- মেডিসিন, স্ত্রী ওপ্রসুতি বিদ্যা, শিশু রোগইত্যাদি।

   পিজিটি (পোস্টগ্র্যাজুয়েশন ট্রেনিং) : সার্টিফিকেট পর্যায়ের ¯œাতকোত্তরপ্রশিক্ষণ, তবে স্বীকৃত। বিভিন্ন ক্ষেত্রে এই প্রশিক্ষণহতে পারেযেমন- মেডিসিন, স্ত্রী ওপ্রসুতি বিদ্যা, শিশু রোগইত্যাদি।

  স্নাতকোত্তর ডিপ্লোমা: বিভিন্ন ক্ষেত্রেএই ডিগ্রীহতে পারে; যেমন- হৃদরোগ, চর্ম ওযৌণ, নাক-কান-গলা, স্ত্রীরোগ ও প্রসুতী বিদ্যা, আল্ট্রাসনোগ্রাফিইত্যাদি।

  স্নাতকোত্তর ডিগ্রী: এম-এস, এম-ফিল, এম-ডিইত্যাদি স্নাতকোত্তর ডিগ্রী । আমাদের দেশে এমসিপিএস ওএফসিপিএস -কেও স্নাতকোত্তর ডিগ্রী হিসেবেমূল্যায়ন করাহয়। স্নাতকোত্তর ডিগ্রী বিভিন্ন ক্ষেত্রে দেয়াহয়ে থাকে। যেমন- মেডিসিন, সার্জারী, হৃদরোগ, শিশুরোগ, মূত্ররোগ, মানসিক রোগ, স্নায়ুরোগ ইত্যাদি।   যে ডাক্তার যেবিষয়ে এধরনের ডিগ্রীপেয়েছেন তিনিঐ ক্ষেত্রেরবিশেষজ্ঞ হিসেবেমর্যাদা লাভকরেন।

এছাড়াও বিভিন্নধরনের ফেলোশিপও সদস্যপদরয়েছে, যেগুলো স্নাতকোত্তর যোগ্যতা হিসেবে বিবেচনা করাহয়।তবে এগুলোকোন ডিগ্রীনয়।যেমন- ডব্লু এইচও ফেলোশিপ।

এমবিবিএস পর্যায়েরডাক্তারদের পদমর্যাদা অনুসারে শ্রেণীবিন্যাস (উচ্চক্রমথেকে নিম্নক্রম) করাযেতে পারে। বিভিন্নভাবে এই শ্রেণী বিন্যাসকরা যায়। যেমন- ( এখানে উচ্চতর থেকেনিম্নতরক্রম দেখানোহলো)

  সরকারী জেনারেলহাসপাতাল পর্যায়ে:  সিনিয়রকনসালটেন্ট, কনসালটেন্ট, জুনিয়র কনসালটেন্ট, মেডিকেলঅফিসার।

  মেডিকেল কলেজহাসপাতাল পর্যায়ে: অধ্যাপক, সহযোগীঅধ্যাপক, সহকারীঅধ্যাপক, প্রভাষক। এছাড়াও এধরনের হাসপাতালে আরওএকটি পদমর্যাদারধাপ রয়েছে, যেমন-  রেজিস্টার, সহকারী রেজিস্টার, মেডিকেল অফিসার।



সকল রোগীর সঠিক চিকিৎসা হোক 

এই কামনায়

সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল্লাহ আল কাইয়ুম 



ধারাবাহিক পোস্টের প্রথম পর্বের সমাপ্তি


================


পরবর্তী পর্ব: 
সঠিক যোগ্যতার ডাক্তারের চিকিৎসা নিচ্ছেন তো ? ... ডাক্তার চিনে নিন পর্ব-২ ( হোমিওপ্যাথিক চিকিৎসক )