সাম্প্রতিক

TrCPh_Public_Dashboard

সি-ক্যাটাগরি ফার্মাসিস্ট প্রোগ্রাম


বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের ঔষধ ব্যবসায়ীদের জন্য একটি আবশ্যিক প্রশিক্ষণ ” সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্স ”। যা বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃক নিয়ন্ত্রিত এবং বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি কর্তৃক পরিচালিত।

 

এ প্রশিক্ষনে যারা অংশগ্রহণ করেন তাদের বেশিরভাগই বিভিন্ন পেশার সাথে বিশেষত ঔষধ ব্যবসার সাথে জড়িত। প্রশিক্ষণ গ্রহনকারীদের বিভিন্ন কারণে অনেকেই নিয়মিত ক্লাস করতে পারেন না । তাছাড়া নিজস্ব ব্যস্ততার কারণে অনেকেই ভাল ভাবে অধ্যয়ণ করতে পারে না। ফলে তাদের প্রস্তুতি ভাল হয় না। আবার কিছু শিক্ষার্থী রয়েছেন যারা প্রস্তুতির সঠিক দিক নির্দেশনা পায় না। উপরোক্ত বিষয়গুলো বিবেচনায় রেখে এই প্রোগ্রোমের আয়োজন।

 

এই প্রোগ্রোমের বিশেষত্ব

ü  সি-ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সের পাঠ্য পুস্তকের প্রতিটি অধ্যায়ের প্রতিটি আলোচ্য হতে শিক্ষণীয় বিষয়গুলো নিয়ে ”লেকটার নোট ”।প্রতিটি অধ্যায়ের লেকচার নোটে উক্ত অধ্যায়ের সকল আলোচ্যের গুরুত্বপূর্ণ তথ্য এবং সম্ভাব্য প্রশ্ন দেয়া হয়েছে। যাতে শিক্ষার্থীরা সহজেই একটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যগুলো সহজেই আয়ত্ব করতে পারে এবং সম্ভ্যাব্য প্রশ্ন সম্পর্কে ধারণা পেতে পারে।

ü  পুস্তকের প্রতিটি অধ্যায়ের প্রতিটি আলোচ্য অবলম্বনে ”এম.সি.কিউ প্রশ্ন”

ü  প্রতিটি অধ্যায় হতে ”অধ্যায় ভিত্তিক ভিত্তিক মডেল টেস্ট “। মডেল টেস্টগুলো কম্পিউটার সফটওয়ারের সাহায্যে দৈবচয়ণ (র‌্যানডম)ভিত্তিতে তৈরি। ফলে সংশ্লিষ্ট অধ্যায়ের প্রায় প্রতিটি আলোচ্য হতে নূন্যতম একটি প্রশ্ন সংযোজিত হয়েছে। ফলশ্রুতিতে একজন শিক্ষার্থী একটি মডেল টেস্টের বেশিরভাগ প্রশ্নের উত্তর সঠিক দিতে পারলে ধরে নেয়া যেতে পারে তার প্রস্তুতি ভাল।

ü  চুড়ান্ত প্রস্তুতি হিসেবে 200 নম্বরের একটি “চুড়ান্ত মডেল টেস্ট“। যেখানে পাঠ্য পুস্তকের সকল অধ্যায়ের বেশিরভাগ উল্লেখযোগ্য অলোচনা হতে সফটওয়ারের সাহায্যে দৈবচয়ণ (র‌্যানডম)ভিত্তিতে তৈরি।

ü  এটি একটি ইন্টারনেট / অনলাইন ভিত্তিক প্রোগ্রাম। ফলে যে কোন সময় এন্ড্রয়েড ফোন / কম্পিউটারে প্রোগ্রামে অংশগ্রহণ করা যায়, যা শিক্ষার্থীর জন্য অনেক সহায়ক হবে। 

আশা করা যায় এই প্রোগ্রামে অংশগ্রহনকারীর প্রস্তুতি সফলতার দিকে তাকে এগিয়ে নিয়ে যাবে, ইনশা-আল্লাহ ।

 

=========================================================

 

যারা এই প্রোপ্রামটিতে অংশ গ্রহণ করবেন তারা প্রথমেই অধ্যায় ভিত্তিক লেকচার নোট ভাল ভাবে আয়ত্ব করে নেবেন। তার পর সংশ্লিষ্ট অধ্যায়ের এম.সি.কিউগুলো পড়বেন। সবশেষে মডেল টেস্টে অংশগ্রহন করবেন। তাহলেই সঠিক ভাবে আপনার অধ্যয়ণ করা হবে। 


এটি একটি অনলাইন ভিত্তিক প্রোগ্রাম। তাই প্রোগ্রামটিতে অংশগ্রহণের জন্য 3জি অথবা 4জি ইন্টারনেট সংযোগ থাকা আবশ্যক। 

=========================================================


এই প্রোগ্রামটিতে অংশ গ্রহণের জন্য নিচের লিংকে ক্লিক / ট্যাপ করুন। 

মডিউল ১; সেশন 

বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা


অথবা 


নিচের লিংক থেকে আপনার পছন্দের অংশে ক্লিক/ ট্যাপ করুন 

মডিউল ১; সেশন 

বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা

 

লেকচারনোট

 

এম.সি.কিউ

 

মডেলটেস্ট


=========================================================


কপিরাইট সতর্কীকরণ

 এই প্রোগ্রামের সকল কন্টেন্ট ( লেকচার সিট, এম.সি.কিউ, মডেল টেস্ট ইত্যাদি ) কপিরাইট আইন দ্বারা নিবন্ধিত। তাই কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিত এই প্রোগ্রামের কোন তথ্য বা কোন অংশ বিশেষের অনুবাদ বা কোন প্রকারে এর অনুলিপি (যেমন- মুদ্রণ, ফটোস্ট্যাট, কম্পিউটার কম্পোজ বা অন্য কোন উপায়ে) তৈরি, সংরক্ষণ (কম্পিউটার বা মোবাইল), বিক্রয়, বিতরণ, নিয়ম বহির্ভূত ভাবে কোন পুস্তকে বা প্রকাশনায় ব্যবহার কিংবা ওয়েবসাইটে প্রকাশ বাংলাদেশ কপিরাইট আইন ২০০৫ অনুযায়ী  শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে।